• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

Reporter Name / ২৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

290

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:

নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ, জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চনের ৭০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিসচা’র আয়োজনে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রতিবারের মতো এবারও জনহিতকর মানবিক ব্যাপক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় জামেয়া ইসলামীয়া দক্ষিণভাগ দারুল হাদিস মহিলা টাইটেল মাদরাসায় এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক আব্দুল মোমেন, নিসচা’র দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, কার্যকরী সদস্য এমরান আহমদ, এমাদ উদ্দিন ও জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মানবতার কল্যাণে ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের অনন্য অবদান স্মরণ করে তাঁর দীর্ঘ কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে বলেন, ইলিয়াস কাঞ্চনের জন্মদিন মানেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উপলক্ষ। তাঁর আদর্শ অনুসরণ করেই নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিবারের মতো এবারও ব্যাপক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

দোয়া মাহফিলে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা, ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, নিসচা’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে জনহিতকর নানান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে- এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে শীত উপহার প্রদান, স্বেচ্ছায় রক্তদানসহ অন্যান্য মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd