• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে-সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই একেকজন দায়িত্বশীল: ড. নূরুল ইসলাম বাবুল হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই একেকজন দায়িত্বশীল: ড. নূরুল ইসলাম বাবুল

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

17

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই একেকজন দায়িত্বশীল। প্রত্যেককে নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ পরকালে অর্পিত আমানতের পুঙ্খানুপুঙ্খ জবাবদিহি করতে হবে। তাই জামায়াতের দায়িত্বশীলদের সর্বাবস্থায় নিষ্ঠা, আমানতদারি ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে সিলেট নগরীতে কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দ্বীনি দায়িত্বের পাশাপাশি আর্তমানবতার সেবা ও সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমাজের প্রতিটি স্তরে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণকে সচেতন করা এবং দাওয়াতি কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই।

নবনির্বাচিত থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সেক্রেটারি পারভেজ আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত।

সমাবেশে কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আগামী সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে থানার আওতাধীন ৮টি ওয়ার্ড ও ৪টি বিভাগের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা ও নির্বাচন সম্পন্ন হয়।

দায়িত্বশীলদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, দায়িত্ব গ্রহণ কোনো মর্যাদার বিষয় নয়, বরং এটি একটি বড় পরীক্ষা। দায়িত্ব পালনের মাধ্যমেই ব্যক্তির আন্তরিকতা ও যোগ্যতার প্রমাণ মেলে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক পরামর্শ ও ঐক্য অটুট রাখতে হবে। নিজেদের আচরণ ও চারিত্রিক মাধুর্য এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানার নবনির্বাচিত নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবু রাফিদ ও আব্দুল হাকিম। এ সময় থানা শাখার দায়িত্বশীলবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড ও বিভাগের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd