• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ

এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

8

সারাদেশে চলতি অর্থবছরের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের বদলে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এই নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অবশ্য এর আগে ইসি বলেছিল, অক্টোবর থেকেই তারা স্থানীয় নির্বাচন শুরু করতে চায়। এবার এক মাস পেছানোর কারণ হিসেবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আয়োজনের বিষয়টির কথা জানিয়েছে ইসি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ‘আমি বলেছি নির্বাচনের উপযুক্ত সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। নির্বাচনের পরিকল্পনা আগামী নভেম্বর ধরে আগানো হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে।’ এর আগে অক্টোবরের শুরুতে স্থানীয় নির্বাচন আয়োজন এবং আগস্টের শেষে তপশিলের কথা বলেছিল ইসি।

এ বিষয়ে ইসি রহমানেল মাছউদ বলেন, ‘এখন এক মাস পিছিয়ে নভেম্বর থেকে বলছি। এটার অর্থ যে একবারে নভেম্বরের প্রথম দিন হবে, এমন নয়। কারণ অক্টোবরের শেষের দিকে আরেকটা ভোট হবে।’

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে নির্বাচন শুরু হবে জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ইউপি নির্বাচন দিয়েই শুরু হবে। এর সঙ্গে পৌরসভা হয়ত হতে পারে। তবে এগুলা কোনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে নির্বাচন উপলক্ষে আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd