• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

Reporter Name / ৫২৭ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

292

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ব‌লে‌ছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন তি‌নি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রেন সাংবা‌দিকরা। জবা‌বে ইসহাক দার ব‌লেন,
১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে এর সমাধান হয়।

তি‌নি বলেন, আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তৌহিদ হোসেন ও ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শে‌ষে বাংলা‌দেশ এবং পা‌কিস্তান এক‌টি চু‌ক্তি ও ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই ক‌রে‌ছে।

চুক্তি : দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি।

এমওইউ : দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।

দুই দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। একযুগ পর এটি ছিল পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফরের শুরুর দিনে বেশ ব্যস্ত সময় পার করেন ইসহাক দার। শুরুর দিনে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের সফর স্থগিত করে ইসলামাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd