• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

Reporter Name / ৩২২ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

318

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারিরা “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”, “একশন টু একশন ডাইরেক্ট একশন”, “আমার ভাই আহত কেন ইন্টেরিম জবাব দে”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”, “জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠ আরেকবার”, “ ইন্ডিয়ার বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আবু হাসানের সঞ্চালনায় ছাত্রজনতার পক্ষে বক্তব্য দেন সাব্বির আহমদ, মাহফুজ খান সামি, তানভির আহমদ, আব্দুল্লাহ আল মাছুম ও আহমদুল হাসান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, “জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাদি ভাই। সন্ত্রাসীরা যেভাবে তাকে হত্যার চেষ্টা করেছে, তা পরিকল্পিত। যদি হামলাকারীদের গ্রেফতার না করা হয়, আমরা আবার রাজপথে নামব।
তারা আরও বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকারকে বলছি দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ভারত থেকে পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চাচ্ছে। নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা তা ভেঙে দেব।”

উল্লেখ্য, ঢাকার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd