• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

কবে থেকে টানা ৭ দিন বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

64

কয়েকদিনের টানা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সারা দেশের মানুষ প্রচন্ড গরমে ছটফট করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরমভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানীসহ বেশকিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। কিন্তু তাতেও গরম কমেনি। রোববার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

সংস্থাটি জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টি বাড়বে। তখন তাপপ্রবাহ কমে আসবে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, রোববার থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে। এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

একেএম নাজমুল হক বলেন, এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে দমকা বাতাস ঝড়ো হাওয়া, কখনও কখনও থাকবে বজ্রপাত। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এসব পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd