• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

কমলগঞ্জে চা বাগান থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

163

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি চা বাগান থেকে রতন শুভ কর (২৮) নামে এক যুবকের হাত-পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চাম্পারা চা বাগানের ইসলামপুর ইউনিয়নের বড় লাইন সেকশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রতন শুভ কর ওই বাগানের স্থানীয় চা শ্রমিক শুকতা শুভকরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাগানের শ্রমিকরা কাজ করতে যাওয়ার সময় বড় লাইন সেকশন এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। চা বাগানে যুবকের এমন নৃশংস মৃত্যুতে স্থানীয় শ্রমিক ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd