• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

কলেজ প্রশাসনের নিষেধাজ্ঞাকে ছাত্রশিবিরের নামে চালিয়ে দিল তালামিয-এমসি শিবির

Reporter Name / ৪২৯ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

525

 

সিলেট প্রতিনিধি

সিলেটের সিলেট এম সি কলেজ ছাত্রাবাসে কোরআন প্রশিক্ষণ কোর্স বন্ধ করে দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন কলেজ ছাত্রশিবির।

সম্প্রতি তালামিয নামক একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমসি কলেজ ছাত্রাবাসে কোরআন প্রশিক্ষণ কর্মসূচি বন্ধ করে দিয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ অসত্য উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস ও ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমসি কলেজ ছাত্রশিবির সভাপতি ইসমাইল খান সৌরভ।

তিনি জানান, “কোরআন প্রশিক্ষণ কোর্স বন্ধ হচ্ছে না। বরং কলেজ প্রশাসনের উদ্যোগে এটি পরিচালিত হবে। ছাত্রশিবির কোনোভাবেই কোরআন প্রশিক্ষণ কোর্স বন্ধ করেনি।”

ইসমাইল খান সৌরভ বলেন, গত বছর জুলাই বিপ্লবের পর রমজান মাসে ছাত্রাবাস মসজিদে কোরআন প্রশিক্ষণ কোর্সের কোনো উদ্যোগ না থাকায় ছাত্রশিবিরই অনুমতি নিয়ে কোর্সটি আয়োজন করেছিল। চলতি বছরও শিবিরের পক্ষ থেকে কোর্স পরিচালনার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছিল। এর মধ্যে কোরআন সংগ্রহ, তাজবিদের কিতাব ক্রয় ও শিক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, গত ১২ তারিখ জাতীয় নির্বাচনের পর তালামিযের কয়েকজন সদস্য ছাত্রাবাসের হোস্টেল সুপারের সঙ্গে দেখা করে কোর্স পরিচালনার অনুমতি চান। এ সময় তারা দাবি করেন, শিবির আর কোর্স পরিচালনা করবে না—যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

পরবর্তীতে বিষয়টি কলেজ প্রশাসনের কাছে গেলে প্রশাসন সিদ্ধান্ত নেয়, কোনো সংগঠনের ব্যানারে নয়, বরং কলেজ প্রশাসনের তত্ত্বাবধানেই কোরআন প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ছাত্রশিবির তা মেনে নিয়েছে বলেও জানান তিনি।

তবে অভিযোগ করে ইসমাইল খান সৌরভ বলেন, “দুঃখজনকভাবে তালামিযের কিছু সদস্য বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ও ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন।”

তিনি তালামিযের কেন্দ্রীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত সত্য জানতে কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার জন্য।

একই সঙ্গে তিনি কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি তদন্তে প্রমাণ হয় যে ছাত্রশিবির কোরআন প্রশিক্ষণ কোর্স বন্ধ করেছে, তবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর যদি অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd