• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

খন্দকার মুক্তাদিরের ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

321

সিলেট-১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর কাজিটুলাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার প্রকাশ করেন। ‘কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ’ শিরোনামের এই ইশতেহারে সিলেটের উন্নয়নের লক্ষ্যে ১১ দফা সুনির্দিষ্ট অঙ্গীকার ও তা বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, যুক্তরাজ্যস্থ ব্রিটিশ-বাংলাদেশী ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পাশা খন্দকার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমান এবং শাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক প্রমুখ।

ইশতেহার ঘোষণা কালে খন্দকার মুক্তাদির বলেন, নির্বাচিত হলে সিলেটের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে ‘আকাঙ্ক্ষার সিলেট’ নামে একটি উচ্চ পর্যায়ের উন্নয়ন পরামর্শক কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগসহ সকল খাতের সমস্যা চিহ্নিত করে উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

তিনি কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বলেন, সিলেটে আইটি ও ইনোভেশন হাব তৈরির মাধ্যমে শিক্ষিত তরুণদের জন্য ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ডেটা এন্ট্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ফ্রিল্যান্সারদের জন্য সরকারি খাতের সাথে যৌথ কর্মক্ষেত্র সৃষ্টি এবং ‘ওয়ান স্টপ ক্যারিয়ার অ্যান্ড জব সেন্টার’ চালু করা হবে। এছাড়া নতুন উদ্যোক্তাদের জন্য ‘ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড’ এবং শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে।

ইশতেহারে সিলেটকে আন্তর্জাতিক ‘ডেন্টাল ট্যুরিজম হাব’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রবাসী ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ডেন্টাল ইমপ্ল্যান্ট ও কসমেটিক ডেন্টিস্ট্রি সুবিধা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যখাতে ওসমানী মেডিকেল কলেজের মানোন্নয়ন, ২৫০ শয্যার সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্রুত একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে সিলেটে অতিরিক্ত ফসল উৎপাদনের পরিকল্পনা তুলে ধরেন মুক্তাদির। এছাড়া কৃষি পণ্যের অপচয় রোধে কোল্ড স্টোরেজ স্থাপন, একুয়াফনিক্স প্রযুক্তিতে মৎস্য চাষ এবং সিলেট থেকে সরাসরি বিদেশে পণ্য রপ্তানির জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হবে।

সিলেটের মণিপুরী, খাসিয়াসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর স্থাপত্য ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বাউল সম্রাট শাহ আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধারমণ দত্তের স্মৃতি রক্ষায় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। চা শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা এবং বাগান এলাকায় প্রয়োজনীয় স্কুল প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।

নারীদের নিরাপদ যাতায়াতের জন্য পরীক্ষামূলকভাবে নারী পরিচালিত বাস সার্ভিস, মানসম্মত পাবলিক টয়লেট, ডে-কেয়ার সেন্টার এবং আত্মরক্ষা প্রশিক্ষণ চালুর কথা জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে জবাবদিহিমূলক মেকানিজম এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে তাঁর ইশতেহারে।

সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে সুরমা নদী ও চেঙ্গের খাল খনন এবং প্রাকৃতিক খালগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন তিনি। যানজট নিরসনে মাল্টি-লেভেল পার্কিং এবং মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের রোডম্যাপ প্রস্তুত করা হবে। এছাড়া সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম মহাসড়ক আধুনিকায়ন এবং ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হবে।

কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানান খন্দকার মুক্তাদির। এছাড়া সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে নীতিমালা প্রণয়ন এবং তাঁদের হাদিয়া (সম্মানী) বৃদ্ধির বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি ইশতেহারে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd