• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা বুধবার একনেকে উঠছে ১৪ প্রকল্প বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে-সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই একেকজন দায়িত্বশীল: ড. নূরুল ইসলাম বাবুল হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, স্বামী আটক

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

269

গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বগাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত গৃহবধূর নাম হুসনেয়ারা বেগম। অভিযুক্ত স্বামীর নাম আবুল কালাম (৪৫), তিনি ওই গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। বর্তমানে আবুল কালাম পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে হুসনেয়ারা বেগম নিজ ঘরে ভাত রান্না করছিলেন। এসময় কোনো কথা ছাড়াই হঠাৎ আবুল কালাম দা নিয়ে স্ত্রীর ওপর হামলা করেন এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন। হুসনেয়ারার চিৎকার শুনে পাশের বাড়ির কামরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর স্থানীয় আনসার বিডিপির ইউনিয়ন দলনেত্রী ও ইউপি সদস্য পিয়ারা বেগম এবং ইউনিয়ন দলনেতা আবু সাইদ অভিযুক্ত আবুল কালামকে আটক করেন। পরে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আহত হুসনেয়ারা বেগমকে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার পিঠে এবং ডান হাতের কব্জিতে গভীর জখম রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক মনোমালিন্য ও কলহের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযুক্ত আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে এক অদ্ভুত দাবি করেছেন। তিনি বলেন, আমার স্ত্রী আমাকে বলেছিল তাকে কোপাতে, তাই তাকে ভয় দেখাতে আমি কুপিয়েছি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত স্বামী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd