• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোসর: সেলিম ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাদের চাঁদাবাজি একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ফখরুলের শূন্য আসনে ফের ভোটযুদ্ধ, মাঠে বিএনপি-জামায়াতের হেভিওয়েটরা ‘১৭ বছর বঞ্চিত’ তদবিরে বিরক্ত আইজিপি দ্য ট্রিবিউনের প্রতিবেদন : হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান ইংল্যান্ডে ভয়াবহ হিটওয়েভ: তাপমাত্রা ছুতে পারে ৩৮°C বাবাকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস জোড়া সুখবর দিলেন অভিনেত্রী সামিরা খান মাহি ডিম-কাঁচামরিচের দাম কমলেও স্বস্তি নেই বাজারে লোডশেডিংয়ে নতুন রেকর্ড, গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ তানজিদ-শান্তর ব্যাটে ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের হাম উপসর্গ আরও দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭ জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির নায়ক রহমান-আনোয়ার হোসেনদের সঙ্গে অভিনয়ও করেছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল অংশ নেওয়াই গণতন্ত্রের সৌন্দর্য: গয়েশ্বর

গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

6

গ্যাস সংকটে পাম্প বন্ধ থাকার কারণে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

শুক্রবার সকালে সিলেটের শিবগঞ্জ এলাকায় সুরমা অটো কেয়ার পাম্পের সামনে বিক্ষোভ করেন তারা।

এতে এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, গ্যাস না পাওয়ায় গাড়ি বন্ধ রাখতে হচ্ছে তাদের। এতে বেকার হয়েছেন তারা।

এরআগে গত বুধবার জালালাবাদ গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অনাকাঙ্ক্ষিত মাত্রায় হ্রাস পেয়েছে। ফলে সারাদেশের ন্যায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর বিতরণ এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে।

এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানের গ্যাস ব্যবহার ৫০% এর মধ্যে সীমিত আকারে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না।

এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এবং কনভারশন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জাতীয়ভাবে গ্যাস সংকটের কারণে সিএনজি অ্যাসোসিয়েশন সিলেট বিভাগ ও জালালাবাদ গ্যাস লিমিটেড এর সাথে এক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক ১৩ আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে আগামী পাঁচদিন সকাল আটটা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

এমন সিদ্ধান্তে শ্রমিকরা অসন্তোষ জানিয়ে মূলত বিক্ষোভ করছেন।

এদিকে, ফিলিং স্টেশন মালিক এসোসিয়েশনের দায়িত্বশীলরা বলছেন, সকাল আটটার পর থেকে গ্যাস দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত চাপ খুবই কম পাওয়া যাচ্ছে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে এ বিষয়টি জানাবেন বলে জানান তারা।

কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ করে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া কোনোভাবেই সমীচীন সিদ্ধান্ত বলে মনে করছেন না পাম্প মালিকরা৷ তাদের দাবি- এতে সাধারণ মানুষ, বিশেষ করে সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়বেন। অযথা জনদুর্ভোগ, জনরোষ ও অসন্তোষ সৃষ্টি হবে।

এ ধরনের সিদ্ধান্ত প্রয়োজন হলে অন্তত জনগণকে আগে থেকে জানিয়ে, পর্যাপ্ত সময় দিয়ে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে নেওয়া উচিত ছিল।

জনদুর্ভোগের কথা বিবেচনা করে নগরের গুরুত্বপূর্ণ সিএনজি ফিলিং স্টেশন খোলা রেখেছেন মালিকরা৷

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd