• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

জাকসু নির্বাচন চরম হুমকির মুখে: শিবির সমর্থিত প্যানেল

Reporter Name / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

102

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন চরম হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছে শিবির সমর্থিত প্যানেল।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন অফিসে অবাঞ্ছিত ব্যক্তিদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।’

এর আগে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভিকে নির্বাচন কমিশনের ভেতরের একটি কক্ষে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় ব্যালট বক্স নিয়ে যাওয়া হলে সেটির পিছু নেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রোজেন (৪০ ব্যাচ)। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক ভিডিও ধারণ করলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দেন রোজেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন প্রার্থী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, এ ধরনের ঘটনা নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd