• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

জাতিকে দক্ষ করে গড়ে তুলতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব অপরিসীম

Reporter Name / ১৯৭ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

126

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক।

 

সোমবার ১৫ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন এর সভাপতিত্বে ও পাওয়ার টেকনোলজির ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান  মোহাম্মদ হাসান আলী ও ইনস্ট্রাক্টর (ননটেক) দেবজাণী তরফদার এর যৌথ সঞ্চালনায় ইলেকট্রিক্যাল বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী হাফিজ ফয়জুর রহমানের কুরআন তিলাওয়াত ও ৪র্থ পর্বের  মৌমিক দেব এর গীতা পাঠের মাধ্যমে  অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ জেনিক সিলেটের সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রনিকস বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান
ফখরুল ইসলাম চৌধুরী, পাওয়ার বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ চক্রবর্তী, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ননটেক) গোলাম কিবরিয়া।

নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিভিল বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী সালেহীন ও ইলেকট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী জুবায়ের। নবীনদের মধ্যে বক্তব্য রাখেন তাহসীন আলম ও শাহীনা আক্তার তুলি। অভিভাবকদের মধ্যে ঝিনাইগাতী শেরপুর থেকে আগত কিয়াম উদ্দিন গাজী ও সিরাজগঞ্জ থেকে আগত মো: গফুর খাঁন বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এবং অধ্যক্ষের কাছে প্রস্তাব রাখেন বাংলাদেশের সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত শিক্ষার্থীরা যেন ভর্তির আবেদন করতে পারে এবং অধ্যয়নের সুযোগ পায় ইউজিসি এই বিষয়ে যেন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বলেন বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ।  ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। এজন্য জাতিকে দক্ষ করে গড়তে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা এর ভূমিকা অপরিসীম।

২০২৫-২৬ সেশনে ১৩শতর বেশি শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে বিভিন্ন টেকনোলজির ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd