জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের নতুন পরিচালক মনোনীত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। সোমবার (১৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক চিঠিতে এ মনোনয়নের কথা জানানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রমে কার্যকর তদারকির জন্য বদরুজ্জামান সেলিমকে পরিচালক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। সিলেটবাসী মনে করেন, জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদে বদরুজ্জামান সেলিম পরিচালক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আরও সুসংগঠিত হবে। বিশেষ করে গ্যাস সরবরাহ, কোম্পানির প্রশাসনিক কার্যক্রম, পরিচালনাগত সিদ্ধান্ত এবং সরকারি নীতির বাস্তবায়নে বোর্ড...
9
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের নতুন পরিচালক মনোনীত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
সোমবার (১৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক চিঠিতে এ মনোনয়নের কথা জানানো হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রমে কার্যকর তদারকির জন্য বদরুজ্জামান সেলিমকে পরিচালক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সিলেটবাসী মনে করেন, জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদে বদরুজ্জামান সেলিম পরিচালক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আরও সুসংগঠিত হবে। বিশেষ করে গ্যাস সরবরাহ, কোম্পানির প্রশাসনিক কার্যক্রম, পরিচালনাগত সিদ্ধান্ত এবং সরকারি নীতির বাস্তবায়নে বোর্ড পর্যায়ের তদারকি জোরদার করার সুযোগ তৈরি হবে