• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

জোরপূর্বক কৃষকের জমিতে ফসল রোপণ ও দখলের অভিযোগ

Reporter Name / ১৪৩ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

252

মৌলভীবাজারের কুলাউড়ায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে এবং পেশিশক্তি প্রদর্শন করে কৃষকের মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর এলাকায় মনু নদীর চরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকদের পক্ষে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিবুর রহমান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধনপুর গ্রামের বাড়উগাঁও মৌজায় (খতিয়ান নং-৫২৩ এবং দাগ নং-১০৩১, ১০৩২, ১০৩৩, ১০৩৪, ১০৪৪, ১০৪৮, ১০৪৯, ১০৫৪) অবস্থিত সাইল রকম দুই একর ভূমি মুহিবুর রহমান, নাইওর মিয়া, আব্দুল বাছিত বাচ্চুসহ স্থানীয় একাধিক কৃষকের মৌরসী সম্পত্তি।

২৬ নভেম্বর, হরিচক গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানের নেতৃত্বে ছব্দর আলী, আব্দুর রশীদ, আব্দুস সালাম সুরুজ, হামিদুর রহমানসহ ৯ জনের একটি দল ওই জমিতে অনাধিকার প্রবেশ করে। তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমিতে আলু, সরিষা ও ডাল বীজ রোপণ করে। ভুক্তভোগীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ওপর হামলার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এর আগে, ৩০ অক্টোবর অবৈধভাবে বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর কৃষকদের পক্ষে একটি লিখিত আবেদনও করেছিলেন মুহিবুর রহমান।

জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মুহিবুর রহমান বাদী হয়ে ফজলুর রহমান গংদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা (নং-৪৯/২০২৫) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নোটিশ দেয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২৪ আগস্ট বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, নালিশি ভূমি মুহিবুর রহমান গংদের দখলে রয়েছে এবং বিবাদী পক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একইসঙ্গে থানার ওসিকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে মামলাটি নিষ্পত্তি করা হয়।

কিন্তু আদালতের এই রায় অমান্য করেই অভিযুক্তরা পুনরায় জমিতে প্রবেশ করে ফসল রোপণ করেছে বলে অভিযোগ। এর আগেও গত ১৫ মার্চ ১৪৪ ধারা ভঙ্গ করে অভিযুক্তরা কৃষকদের কয়েক লক্ষ টাকার ফসল তুলে নিয়ে গিয়েছিল বলে জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগী কৃষক মুহিবুর রহমান ও নাইওর মিয়া বলেন, প্রতিপক্ষ ফজলুর রহমান ও ছব্দর আলী গং আওয়ামী লীগের প্রভাবে আমাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছে। আদালতের রায় আমাদের পক্ষে থাকার পরেও তারা পেশিশক্তির জোরে আমাদের জমিতে ফসল রোপণ করেছে। আমরা প্রশাসনের কাছে এর ন্যায়বিচার চাই।

অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফজলুর রহমান বলেন, মুহিবুর রহমান গং আমাদের ওপর মিথ্যা মামলা করেছে। আমি ওই জমিতে ফসল রোপণ করিনি। আমি আওয়ামী লীগ করি বলেই আমাকে জড়ানো হচ্ছে।” আরেক অভিযুক্ত ছব্দর আলী দাবি করেন, “আমরা আমাদের নিজস্ব এবং কিছু খাস জমিতে ফসল রোপণ করেছি। জমি নিয়ে মামলা চলছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এএসআই মো. ইমদাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কৃষকদের জমিতে বিবাদীদের ফসল রোপণের সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, আদালতের নির্দেশনা ভঙ্গ করে কৃষকের জমিতে ফসল রোপণের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd