• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চুক্তির পরও লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪ সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের দাপুটে শুরু মহররমের প্রথম দিন আজ, শুরু হিজরি নববর্ষ দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পানের পিক’ ফেলা নিয়ে বিরোধ, কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর

তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সংশোধন

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

180

বিএনপির প্রতি জনসমর্থন বোঝাতে জামায়াতের সমাবেশের ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্যক্তিগত ভেরিফায়েড আইডিতে এই ভিডিও শেয়ার করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে।

রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবিদের ভিডিওটি দেখেছেন এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ। এটি শেয়ার হয়েছে ১ হাজার সাতশর অধিক। এ ছাড়া পোস্টটিতে ৩৮ হাজার রিয়্যাক্ট এবং সাড়ে তিন হাজার কমেন্ট হয়েছে। তবে পোস্ট দেওয়ার অন্তত এক ঘণ্টা পর সোয়া ৯টার দিকে পোস্টে কিছু সংশোধনী আনেন তিনি।

জামায়াতের ভিডিও শেয়ার করে পোস্টটি আবিদুল ইসলাম খান লিখেছিলেন, ‘তারেক বসন্ত’। ভিডিওর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা গেছে, সেখানে আজ যশোরে জামায়াত আমিরের একটি সমাবেশের একাধিক ছবি ব্যবহার করা হয়েছে।তবে সংশোধনীর পর সোয়া ৯টার দিকে পোস্টের কমেন্টে বিষয়টি উল্লেখ করেছেন আবিদ। সেখানে বিষয়টিকে সংবাদমাধ্যমের ভুল হিসেবে তুলে ধরেছেন তিনি। আবিদুল ইসলাম খান কমেন্টে লিখেছেন, ‘পূর্বের ভিডিওটি ৭১ টিভি থেকে সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীতে কারেকশন করা হয়েছে। দায়িত্বশীল মিডিয়া হিসেবে এই ধরনের প্রচার দুঃখজনক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd