• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক নিষিদ্ধ আ.লীগ নিয়ে গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখে না সরকার নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে: স্পিকার সিলেটে আলোর উৎসবে পটকার ত্রাস, ক্ষোভ-বিরক্তি হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ গউছের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে সাফ খেলতে পরিবারসহ ঢাকায় হামজা চৌধুরী নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: রিজভী

দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

10

দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কয়েকটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুনের মতো সিম্বলিক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করা কোনোভাবেই যৌক্তিক নয় বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশের ভেতর বা সীমান্তের ওপার থেকে যেকোনো নীল নকশা বা ষড়যন্ত্রের চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উদ্বেগের জবাবে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল হিসেবে উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক এবং সরকার তাদের গঠনমূলক সহযোগিতাকে সবসময় স্বাগত জানায়। তবে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত চালাচ্ছে, যার পেছনে সীমান্তের ওপারে পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের সুস্পষ্ট ইন্ধন রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা ও সাম্প্রতিক ঘটনাবলির ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারাদেশে সম্প্রতি মোট সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জড়িতদের হাতেনাতে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। সিএমএম কোর্ট এলাকায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির সামনে রাখা গাড়ির ছাদে একটা ককটেল বিস্ফোরণ হলে কিংবা কোনো ফাঁকা বাসে রাতের আঁধারে আগুন দিলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না। এসব সিম্বলিক ঘটনাকে বড় করে দেখিয়ে পরিস্থিতির চরম অবনতি দাবি করা বাস্তবসম্মত নয়।

গার্মেন্টস ও রপ্তানি খাত অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভেতর ও বাইরে থেকে বড় অঙ্কের বিনিয়োগ করে নীল নকশা সাজানো হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে উসকানি এড়িয়ে সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। মালিক ও শ্রমিক সংগঠনের সাথে নিয়মিত আলোচনার মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখা হয়েছে।

সংসদে প্রকাশিত অপরাধের পরিসংখ্যানের জবাবে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমনে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পুলিশের ওয়েবসাইট ও প্রাতিষ্ঠানিক তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের ঘটনা প্রায় ৩০০টি কমেছে। অথচ উদ্দেশ্যমূলকভাবে পুরো চিত্র না দেখিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তাদের পুনর্বাসনের কোনো সুযোগ এ দেশে দেওয়া হবে না। সীমান্তের বাইরে কিংবা দেশের ভেতরে যেখান থেকেই কোনো অপচেষ্টা বা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা হোক না কেন, তথ্য-প্রমাণসহ তা জাতির সামনে উন্মোচিত করা হবে এবং সরকার তা শক্ত হাতে প্রতিহত করবে। সংসদীয় কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে এ বিষয়ে বিস্তারিত সরকারি বিবৃতি সংসদে তুলে ধরা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd