• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চুক্তির পরও লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪ সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের দাপুটে শুরু মহররমের প্রথম দিন আজ, শুরু হিজরি নববর্ষ দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পানের পিক’ ফেলা নিয়ে বিরোধ, কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর

দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

9

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে সিলেটে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তারেক অভ্যর্থনা জানান সিলেটের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পশাসরে কর্মকর্তারা।

এছাড়া সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজার যাত্রাকালে নগরের বিভিন্ন মোড়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এছাড়া নগরের মালনসীছড়া চা বাগান এলাকায় বিপুল সংখ্যক চা বাগানের শ্রমিক হাতে ফুল নিয়ে সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বুধবার সকাল ৮টা ২০মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জাতীয় সংসরদের হুহপ জিকে গৌছসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার. পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর গাড়িবহর পার হওয়ার সময় স্লোগান দিতে থাকেন তারা। অনেকে প্রধানমন্ত্রীল গাড়েতে ফুল ছিটিয়ে দেন।

বিমানবন্দর থেকে সরাসরি সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। সফর সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর মৌলভীবাহজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে একটি রিসোর্টে দলীয় নেতাদের সাথে বৈঠক করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ নির্মাণ, ইটের সলিং, সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ দ্রুতগতিতে শেষ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd