• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

নতুন কুলাউড়া’ গড়ার ঘোষণা জামায়াত প্রার্থী সায়েদ আলীর

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

153

মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার তুলে ধরেন তিনি।

ইশতেহারে কুলাউড়াকে একটি নিরাপদ, মানবিক, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক জনপদে রূপান্তরের অঙ্গীকার করা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, হাওর উন্নয়ন, অবকাঠামো, কর্মসংস্থান, যুব উন্নয়ন, নারী-শিশু কল্যাণ, চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নসহ সর্বমোট ১৩টি মূল খাতে ৬৬ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, দীর্ঘদিন ধরে কুলাউড়া অবহেলা ও অপশাসনের শিকার হয়েছে। এখন সময় তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সম্ভাবনাময় এই উপজেলাকে নতুনভাবে গড়ে তোলার। তিনি সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, মৌলভীবাজার জেলার সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, মৌলভীবাজার পৌর আমির মাও. তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তজিম, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd