• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এমসি কলেজ ছাত্রাবাসের বিরোধের মীমাংসা, রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি কর্তৃপক্ষ তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চাইছে ভারত সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার নীতি-আদর্শে গুণান্বিত হলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা বিয়ে না করে চিরকুমার থাকা কি জায়েজ আপত্তি পেরিয়ে সোনাই নদীতে নৌকাবাইচ নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব পটুয়াখালীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ভারত সিরিজ অনিশ্চিত, আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক সিলেটে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, অংশ নিবেন যে সব গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সিলেটে বাসচাপায় পিষ্ট অটোরিকশা ও বাইক ২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ সিলেটে হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু জেলা কমিটিতে অন্তর্ভুক্তির জন‍্য পাঁচ লাখ টাকা দাবি,এনসিপির ৫ নেতা গ্রেফতার হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ মদের বারে দুই বন্ধুর কথাকাটাকাটি: ছুরিকাঘাতে একজনের মৃত্যু, পিটুনিতে অপরজন পদ্মায় একসঙ্গে গোসলে নেমেছিল ৫ শিশু, ডুবে প্রাণ গেল সবারই

নীতি-আদর্শে গুণান্বিত হলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

6

আমরা যদি ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত হতে পারি, তাহলে আমাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২৮ আগস্ট) শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা নিজেদের তৈরি করো। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তোমাদের গড়ে উঠতে হবে। নিজেদের যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন রয়েছে। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। অন্যান্য অনেক ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে দেশে অরাজকতা, সন্ত্রাস, দখলদারিত্ব ও নানা ধরনের অপকর্মের পরিবেশ তৈরি হয়েছে। এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, ছাত্রজীবন হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে নিজেদের আদর্শিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি ছাত্র সংগঠন নয়; এটি একটি আদর্শিক আন্দোলনের প্রশিক্ষণকেন্দ্র। এখান থেকে এমন নেতৃত্ব তৈরি করতে হবে, যারা সততা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি নিজেদের ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত করতে পারি, তাহলে আমাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা পতপত করে উড়বে।

গণভোট ও জুলাই সনদের অঙ্গীকার পূরণের আহ্বান

সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি সরকারকে সতর্ক করে বলেন, আপনারা গণভোটের প্রথা প্রতিষ্ঠা করুন এবং জুলাই সনদের যে অঙ্গীকার করে এসেছেন, সে অঙ্গীকার পূরণ করুন। যদি তা পূরণ করতে ব্যর্থ হন, তাহলে দেশের জনগণ আপনাদের কোনোভাবেই ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, দেশের জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা অবহেলা গ্রহণযোগ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd