• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেটে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ বানিয়াচংয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রী ফারিয়ার সন্ধানের দাবিতে মানববন্ধন নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি ছাত্রদলকে রাজশাহী ছাড়া করার হুমকি শিবিরের, ছাত্রদলেরও পাল্টা হুমকি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গোয়াইনঘাটের ওসি ওমর ফারুকের , ৮১ দিনে গ্রেপ্তার ২৫৩ জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

39

বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টিকারী কোনো অপশক্তির ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমান দেশ গঠন ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যেকোনো অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও রাজপথে সোচ্চার থাকতে হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

দলকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে খন্দকার মুক্তাদির বলেন, দলকে শক্তিশালী করতে হলে ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের ত্যাগী ও পরিশ্রমী নেতাদের সঠিক মূল্যায়নের মাধ্যমেই বিএনপি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে।

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, দলের আদর্শ ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে হবে। ক্ষমতার কোনো অপব্যবহার কিংবা জনবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠনকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে রাজপথের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, সিলেটে বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। রাজপথের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা এবং নৈরাজ্যকারীদের অপতৎপরতা রুখে দিতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সর্বদা সামনের সারিতে থাকবে।

সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলীয় নির্দেশনা মেনে চলা এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেনমহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম ও হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন  সেন বাপ্পু, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন,আব্দুর রহিম মল্লিক, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খুর্শেদ, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির ও খসরুজ্জামান খসরু, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, বিমানবন্দর থানার আহবায়ক আব্দুল কাদির সমছু ও সদস্যসচিব সৈয়দ সারোয়ার রেজা, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।

সভায় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দলের ঐক্য সুসংহত রাখা এবং আগামী দিনে যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd