• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে?

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

2

নির্ধারিত সময়ের দুই মাসের বেশি সময় পার হলেও বিনামূল্যের স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ পায়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কবে নাগাদ এগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সেটিও নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ।

নিজ মন্ত্রণালয়ে গত এপ্রিলে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ব্রিফিংয়ে বলা হয়, চলতি বছরের জুলাই থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ পাবে। আট বিভাগের ২৫ উপজেলা ও থানার সাড়ে তিন হাজারেরও বেশি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এসব উপকরণ দেওয়ার মাধ্যমে এই পাইলট প্রকল্প শুরু হবে।

জুলাই, আগস্ট পেরিয়ে সেপ্টেম্বরও পার হতে চলেছে। তবে এখনও বিনামূল্যের জামা-জুতা-ব্যাগ পায়নি শিশুরা। কবে পাবে তা-ও কারো জানা নেই।

বিষয়টি নিয়ে জানতে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তরে গিয়ে তাদের পাওয়া যায়নি। মোবাইলে ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কাজ করি। কবে থেকে শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ দেওয়ার কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকি মাত্র।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা সরাসরি এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের এসব সামগ্রী দেওয়ার কথা থাকলেও এখনো সব পণ্য প্রত্যাশিত পরিমাণে পাওয়া যায়নি। তাই বিলম্ব হচ্ছে।

তিনি বলেন, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি চালু হলে সব শ্রেণীর প্রাথমিক শিক্ষার্থীদের জামা, জুতা ও ব্যাগ উপহার দেওয়া সম্ভব হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য সরকারের পাঁচ বছর মেয়াদী এ পরিকল্পনা শিগগিরই একনেকে উত্থাপন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর তহবিল থেকে উপহার হিসেবে বেশকিছু সামগ্রী এসে পৌঁছেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এগুলো মজুত করা হচ্ছে।

প্রায় এক লাখ পাটের ব্যাগ দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। দুই লাখের বেশি জামা এসেছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ থেকে। এছাড়া প্রায় ৬৫ হাজার জোড়া এসেছে বাটা, বসুন্ধরা গ্রুপ, এপেক্স, জাম্প কেডস্ ও আরএফএল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd