• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা

Staff Report / ৩৩৪ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

98

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (০৬ জুন) রাতে সেনাবাহিনীর সদর দফতর থেকে প্রেরিত এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আনন্দময় এই দিনে পাহাড় ছোঁয়া চট্টগ্রামের দেশের বিভিন্ন স্থানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় যে সকল সেনাসদস্য কর্তব্যে প্রয়োজনে পরিবার থেকে দূরে কর্মস্থলে অবস্থান করছেন এবং যারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছেন, তাঁদের ও পরিবারবর্গকে জানাই আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা।

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সামাজিক জীবন। সেনাবাহিনীর প্রতিটি সদস্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক, সকলের মাঝে প্রতিষ্ঠিত হোক পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ – মহান রাব্বুল আলামিন এর নিকট এই প্রার্থনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd