• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

বড়লেখা সীমান্তে ভারতীয় পাইপগান ও গুলি উদ্ধার

Reporter Name / ২৫১ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

363

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়ন।  

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গান্দাইল বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালন করে অবৈধ ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

বিজিবি সুত্রে জানা যায়, উপজেলার গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে একটি অস্ত্রের চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে গান্দাইল বিওপি হতে একটি বিশেষ টহলদল সন্ধ্যায় বর্ণিত স্থানে গমণ করে বিশেষ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে রাত ৮ টায় সীমান্ত পিলার ১৩৮০ এর হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালন করে মালিক বিহীন অবস্থায় ১ টি ভারতীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

বাংলাদেশ বর্ডারগার্ড বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়ন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান (এসইউপি) জানান, এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যে কোন ধরণের অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd