• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে খাবার নিয়ে ঢোকা যাবে

Reporter Name / ৩০৭ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

140

স্টেডিয়ামে খেলা দেখতে এসে দর্শকদের বেশি দামে খাবার-পানি কেনার অভিযোগ বেশ পুরনো। এবার সেই ভোগান্তি নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই সিরিজে আগত দর্শকরা বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন।

মূলত মাঠের ভেতর দর্শকদের থেকে খাবার ও পানীয় বিক্রিতে যে অতিরিক্ত দাম নেয়া হয়, তা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মাঠের ভেতর খাবার বিক্রির দায়িত্ব যারা পেতেন, তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হবার কারণে দাম নিয়ন্ত্রণ নিয়ে বিসিবি’র কিছু করার ছিল না। এবার দর্শকদের সেই ভোগান্তি নিরসনেই এই সিদ্ধান্ত নিয়েছি বিসিবি। তবে নিরাপত্তাকর্মীদের তল্লাশি সাপেক্ষেই খাবার নিয়ে ঢুকতে পারবেন দর্শকরা। এ প্রসঙ্গে বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান গণমাধ্যমে বলেন, ‘দর্শকদের কথা চিন্তা করে এবার এটি উন্মুক্ত করা হয়েছে। এবারই প্রথম আমরা এমন উদ্যোগ নিয়েছি। দর্শকদের হাতে যেন আরও বেশি অপশন থাকে, এটিই আমাদের মাথায় কাজ করেছে। খাবার নিয়ে যেন তারা ভালোভাবে ঢুকতে পারে, সঙ্গে মাঠ পরিচ্ছন্ন রাখার বিষয়টিও আমাদের মাথায় থাকবে।’

আজ মাঠে গড়াবে সিরিজটির প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ আগামী ২২ ও ২৪শে জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd