• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

বাংলাদেশি আম্পায়ার সৈকতকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

Reporter Name / ৩০২ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

86

ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অসাধারণ আম্পায়ারিংয়ে রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি এই আম্পায়ার। ম্যাচে তার সিদ্ধান্তের বিপক্ষে নেয়া ১০টি রিভিউয়ের ৮টিই ব্যর্থ হয়েছে। এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের ফলে সৈকতকে প্রশংসায় ভাসিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) হার্শা লেখেন, এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।

টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগমুহূর্তে বেন স্টোকসের আউটের ক্ষেত্রে যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন সৈকত, সেটি ছিল আসলেই দুর্দান্ত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে স্টোকসের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন ওয়াশিংটন সুন্দর। স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে, সেটা খালি চোখে বোঝা যাচ্ছিল না।

বোলার ওয়াশিংটনের আবেদন শোনা মাত্রই আউট ঘোষণা করেন সৈকত। স্টোকস রিভিউ নিলে দেখা যায় সৈকতই সঠিক ছিলেন। এমনকি ইংল্যান্ডের অধিনায়কের রিভিউও নষ্ট হয়েছে। এমন সুক্ষ্ম সিদ্ধান্ত দেয়ায় ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী নেটিজেনরাও প্রশংসায় মেতেছেন সৈকতের।

উল্লেখ্য, আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত। এর আগেও আন্তর্জাতিক স্তরে ম্যাচ পরিচালনায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd