• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপির এমপি শিবিরকে হুমকি দেয়, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদেক কায়েম প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে আটক ২৬০ গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াড, অংশ নিল ৪০টির বেশি প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থী কোনো চক্রান্তই স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: মন্ত্রী মুক্তাদির মুফাসসিরগণ পথহারা জাতির প্রদর্শক: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অধ্যাপক আব্দুল বাছিতের মৃত্যুতে সিলেট মহানগর জামায়াতের শোক মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী আসিয়ান কাপ • ৩-০ গোলে হার, মালয়েশিয়ার কাছে পাত্তাই পেলো না হামজারা সিলেটের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নয়ন জরুরি: প্রবাসীকল্যাণমন্ত্রী মানুষের আস্থা অর্জনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ-সিলেটে জামায়াত আমির কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসা করা উচিত: ডিএমপি প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘অস্বচ্ছতা ও বৈষম্যের’ তীব্র প্রতিবাদ জামায়াতের জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি

বিএনপির এমপি শিবিরকে হুমকি দেয়, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদেক কায়েম

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

5

বিএনপির এমপি ছাত্রশিবিরকে হুমকি দেয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদেক কায়েম বলেছেন, ‘আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এসব হুমকি শেখ হাসিনাও দিয়েছিলেন। আজ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন এবং ছাত্রশিবির সারা বাংলাদেশেই আছে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ছাত্র ও গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত গণজমায়েতে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল এবং ডাকসুর সদস্য শাহিনুর রহমানসহ সংগঠনের স্থানীয় নেতারা।

সাদেক কায়েম আরও বলেন, ‘আজকে বিএনপির সরকারের মাথা আওলিয়ে গেছে। পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি।’

ঢাকায় হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ডাকসুর ভিপি বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপির লোকজন হাসপাতালে হামলা করেছে। যারা হাসিনার মতো নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছে, তাদের এ সুযোগ দেওয়া হবে না।’

গণজমায়েতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd