• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী আসিয়ান কাপ • ৩-০ গোলে হার, মালয়েশিয়ার কাছে পাত্তাই পেলো না হামজারা সিলেটের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নয়ন জরুরি: প্রবাসীকল্যাণমন্ত্রী মানুষের আস্থা অর্জনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ-সিলেটে জামায়াত আমির কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসা করা উচিত: ডিএমপি প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘অস্বচ্ছতা ও বৈষম্যের’ তীব্র প্রতিবাদ জামায়াতের জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি শিক্ষার্থীদের নিজ যোগ্যতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান কয়েস লোদীর ঝুঁকিতে ১৮ শতকে নির্মিত জৈন্তাপুরের ‘ঢুপির সরাইখানা’, সংরক্ষণের দাবি সিলেটে তাপমাত্রা ছাড়াল ৩৫ ডিগ্রি, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস এমসি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির গৌরব হারিয়ে ধ্বংসের মুখে ঐতিহাসিক কুলাউড়া রেল জংশন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার মাজারের অর্থ জনকল্যাণে ব্যবহারে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব জামায়াত আমিরের জামায়াত আমিরের বক্তব্যে হাসিনার ফেরার যোগসূত্র রয়েছে: রাশেদ খাঁন জালালাবাদ গ্যাসে গ্রাহকদের ৮০ লাখ টাকা আত্মসাৎ: দুই কর্মকর্তার সংশ্লিস্টতা পেয়েছে দুদক গোবিন্দগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সং*ঘ*র্ষে ৪০ জন আ হ ত

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

26

প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগে সিলেটে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই ঘটনায় জড়িত দুই কর্মকর্তাকে নিয়মবহির্ভূতভাবে অব্যাহতির সুপারিশ এবং অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও খতিয়ে দেখছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের একটি দল জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। এসময় অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র জব্দ করেন দুদক কর্মকর্তারা।

দুদক সূত্র জানায়, প্রায় ৮০ লাখ টাকার রাজস্ব আত্মসাতের ঘটনায় দুই কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে নিয়মবহির্ভূতভাবে অব্যাহতির সুপারিশ করা এবং ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়েছে-এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়। জব্দ করা নথি ও রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপ-পরিচালক সুবেল আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd