• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

28

সুনামগঞ্জের ছাতকে মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া ও গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামের বুকেরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রুমেল আহম্মেদ রুবেল (২৮) ও সুমন আহম্মেদ (২৬)। রুমেলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় হলেও তিনি বর্তমানে সিলেট নগরের জিন্দাবাজারের জল্লারপাড় এলাকায় বসবাস করতেন। অন্যদিকে সুমনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামে এবং তিনি নগরের শেখঘাট এলাকায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বুকেরভাঙ্গা এলাকায় একদল লোক মশাল প্রজ্বলন করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং গোপন বৈঠক করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ঘিরে ফেললে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও নাশকতা ও সহিংসতার সুনির্দিষ্ট মামলা রয়েছে। গত ২ আগস্ট ছাতক থানায় দায়ের করা একটি মামলায় (আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায়) তাঁদের সম্পৃক্ততা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd