• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

বিশ্বনাথে ‘ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন’র খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

109

বিশ্বনাথ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন এলাকার ১২০টি গরীব-অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ‘ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন’র উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই মানবতার সেবার লক্ষ্য নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।

এসময় ‘ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন’র সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সাড়া দিয়ে সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারকে ঢেউটিন ক্রয়ের জন্য নগদ ১২ হাজার টাকা করে প্রদান করেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার ও যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান আজাদ।
ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের কার্যকরি কমিটির সদস্য এস এ সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকার আজাদ জিম সেন্টারের স্বত্ত্বধিকারী ও যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গৌবিন্দ মালাকার, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল, ইতালি প্রবাসী রেজা কিবরিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজ রিয়াজুল ইসলাম।
ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশনের কার্যকরী কমিটির সদস্য রাজু উদ্দিন, আবু বক্কর, আব্দুল মতিন, নাজমুল ইসলাম, এস এ সাব্বিরের উদ্যোগে এবং প্রবাসী ও ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় ১২০টি পরিবারের মধ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd