• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

13
নেইমার ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের, ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মহারণ
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্যতম আকর্ষণীয় ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ জুন (রবিবার) ভোর ৪টায় শুরু হবে।বিশ্বকাপের শুরুতেই এই ম্যাচকে গ্রুপ পর্বের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। কারণ একদিকে রয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল, অন্যদিকে ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো।
তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। দলের সবচেয়ে পরিচিত তারকা নেইমার জুনিয়র কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া যাচ্ছে না।নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে বাড়তি দায়িত্ব নিতে হবে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও অন্যান্য তারকাদের। ম্যাচের আগে ভিনিসিয়ুস জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই এখন তার একমাত্র লক্ষ্য। ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর স্বপ্ন নিয়েই মাঠে নামতে চান তারা।
অন্যদিকে মরক্কো আর নিজেদের ‘আন্ডারডগ’ মনে করছে না। দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, ২০২২ বিশ্বকাপের সাফল্যের পর তারা এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করতে প্রস্তুত। আশরাফ হাকিমি , সোফিয়ান আমরাবাত ও ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া মরক্কো ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলতে চায়।
ব্রাজিলের নতুন কোচ হিসেবে এটি হবে আনচেলত্তির প্রথম বিশ্বকাপ ম্যাচ। দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে তার দলের জন্য শুরুটাই গুরুত্বপূর্ণ। তবে মরক্কোও জানে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেলে নকআউট পর্বের পথে বড় সুবিধা পাওয়া যাবে।
ফুটবল বিশ্বের কোটি সমর্থকের চোখ তাই এখন মেটলাইফ স্টেডিয়ামের দিকে। নেইমারবিহীন ব্রাজিল কি জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে, নাকি মরক্কো আবারও চমক দেখাবে তার উত্তর মিলবে রবিবার ভোরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd