• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আ.লীগ

‘ভারতের দালালি করে ক্ষমতার স্বপ্ন দেখলে উৎখাত করে সে দেশে পাঠানো হবে’

Reporter Name / ২২০ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

373

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘ভারতকে সঙ্গে নি‌য়ে যারা ক্ষমতায় যে‌তে চান, শুনে রাখুন স্পষ্ট বক্তব্য-  বাংলাদেশের বু‌কে যারা ভারতের দালালি করবেন, তাদের সঙ্গে হাত এক করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদের উৎখাত করে ভারতে পাঠায় দেবে ইনশাআল্লাহ।’

শনিবার (২১ জুন) বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন। দলটির জেলা সভাপতি শাহজাহান মিয়া গণসমাবেশে সভাপতিত্ব করেন।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ‌্যানুপা‌তিক (‌পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ গণসমা‌বেশ আয়োজন করে দলটি। সমাবেশ থেকে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ফয়জুল করীম।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আগামী সংসদ নির্বাচনে ইসলামী ও সমমনা দলগুলোর ঐক্যের ইঙ্গিত দিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, ‘সব নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। জীবন দেবো, রক্ত দেবো তবু গোলামি করবো না ইনশাআল্লাহ। আন্দোলন শেষ হয় নাই। এবার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হবে ইনশাল্লাহ। যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে পালাতে, ভাগাতে বাধ্য করেছিলাম, ঐক্যবদ্ধভাবে যদি রাস্তায় নামি তাহলে চাঁদাবাজদেরকেও বাংলাদেশ থেকে উৎখাত করতেও সক্ষম হবো।’

তিনি আরও বলেন, ‘ইসলামী দলের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকলে পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা হবে। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরও গরিব করে। ইসলামী অর্থনীতি গরিব ও সবার জন্য।’

অতীতের ক্ষমতাসীনদের সমালোচনা করে ফয়জুল করীম উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘চোরের মাধ্যমে চুরি বন্ধ হয়? খুনির মাধ্যমে খুন বন্ধ হয়? দেশকে এক নম্বর বানাতে চান? মান্দার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আমরা বাংলাদেশকে গড়বো, আমরা উন্নয়ন করবো। আমরা মা-বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো। যেখানে অধিকার থাকবে সকল শ্রেণি-পেশার ও বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের। থাকবে না কোনও বৈষম্য।’

সন্ধ্যার আগে শেষ হওয়া গণসমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি নির্বাচনি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় ঐক্যবদ্ধভাবে সবাইকে হাতপাখা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান।

কুড়িগ্রাম-১ আসনে ( নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) হারিছুল বারী রনি, কুড়িগ্রাম-২ আসনে (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নূর বখত , কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আক্কাস আলী সরকার ও কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd