• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

Reporter Name / ২৫২ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

379

অনৈতিক সম্পর্কের জেরে সিলেটের জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ গ্রামে শোয়েবুর রহমান শিহাব (৩০) কে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বড়ফৌদ গ্রামের মহরম আলীর সন্তান আব্দুল মতিন ওরফে ঠান্ডা (৪৫) ও  খালেদা বেগম (৩২) । খালেদা বেগমের বাসায় গৃহশিক্ষক হিসেবে থেকে তার সন্তানদের আরবি পড়াতেন নিহত শিহাব।

শুক্রবার খালেদা ও মতিনকে শাহপরান থানাধীন সোনারপাড়া থেকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। শনিবার এই দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলেও জানায় পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বড়ফৌদ এলাকায় ভাদেশ্বর নদীর উত্তর পাড়ে কুড়াইল হাওড়ের বেতের ঝোপে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে মৃতের পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সয়াইবুর রহমান জালালাবাদ থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত শিহাব ২০২৩ সাল থেকে খালেদা বেগমের বাসায় তার সন্তানদের আরবি গৃহশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। খালেদা বেগমের স্বামী প্রবাসে থাকায় শিহাব বাসার সার্বিক দেখাশোনা করতেন। একপর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশ আরও জানায়, খালেদা বেগমকে নিহত শিহাব বিয়ের প্রতিশ্রুতি দেন এবং তার স্বামীর সাথে শিবগঞ্জ উপশহর এলাকায় একটি প্লট যৌথভাবে ক্রয়ের পরিকল্পনা করে ২০ লক্ষ টাকা বায়না দেন। পরবর্তীতে শিহাব পর্তুগাল ও লন্ডনে নেওয়ার প্রলোভন দেখিয়ে জমির বায়নার টাকা ও খালেদা বেগমের প্রায় ৭ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার বিক্রির অর্থসহ বিভিন্ন সময়ে প্রায় ৬০ লক্ষ টাকা নিয়ে যান।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে পুলিশ আরও জানায়, বিদেশে নিতে ব্যর্থ হলে শিহাবের প্ররোচনায় খালেদা বেগম ও তার সন্তানদের লন্ডনে গমনের ভুয়া নাটক সাজান। এরপর শিহাব সিলেট তাদের নতুন ভাড়াকৃত বাসায় উঠেন। এক পর্যায়ে লন্ডনে নেওয়ার বিষয়ে চাপ দিলে খালেদা বেগম ও তার পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন শিহাব। একইসাথে খালেদা বেগমের মেয়ের সাথেও অনৈতিক সম্পর্ক স্থাপন করেন তিনি। এরপর পরিকল্পনা অনুযায়ী শিহাবকে ভাদেশ্বর নদীর পাশে কুড়াইল হাওড়ে বেতের ঝোঁপে হত্যা করা হয়। পরে মৃতদেহ বিবস্ত্র করে এবং বস্তা দিয়ে মৃতের মুখসহ অর্ধাংশ ঢেকে রাখা হয়।

উল্লেখ‍্য যে অভিযুক্তদের পরিবারের সদস্যরা একই গ্রামের মরহুম আবাদ উল্লা হত‍্যাকান্ডের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd