• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ

মোংলা নদী মোহনায় পৌরসভার বর্জ্য ডাম্পিং বন্ধ করতে হবে

Reporter Name / ৪৬৮ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

177

 বাগেরহাটে জেলা প্রতিনিধি

মোংলাপোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা নদী মোহনায় মেরিন ড্রাইভ রোডের পাশে পৌরসভার বর্জ্য ডাম্পিং বন্ধ করতে হবে। গবেষণায় পশুর ও মোংলা নদীর ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এসব মাছ খাওয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি, যার পরিনাম মৃত্যু। তাই আর নয়, প্লাস্টিক দূষণ বন্ধ করার এখনই সময়। ৪ জুন বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলার মেরিন ড্রাইভ রোডে প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচিতে বক্তারা একথা বলেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালিত হয়। বুধবার সকাল ১১টায় প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা’র কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশ’র মোস্তাফিজুর রহমান মিলন, সুন্দরবন রক্ষায় আমরা’র হাছিব সরদার, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত আমীন দুর্জয়, ডলার মোল্লা, সাব্বির হাসান দীপ্ত, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান, ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের মোহাম্মদ শাহীন খলিফা, মোংলা নাগরিক সমাজের জানে আলম বাবু, মোল্লা আল মামুন, সিএনআরএস’র নুশরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ফাতেমা জান্নাত, রিয়াজ শেখ প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন প্রতি বছর প্রায় ১১ মিলিয়ন টন প্লাাস্টিক বর্জ্য জলজ পরিবেশে প্রবেশ করছে। এসব বর্জ্য জীববৈচিত্র ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। মোংলাপোর্ট পৌরসভার মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত প্লাস্টিক পলিথিন বর্জ্য ডাম্পিং স্টেশন সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ করছে। অবিলম্বে মোংলার ফুঁসফুস মেরিন ড্রাইভ রোড থেকে এই বর্জ্য ডাম্পিং ষ্টেশন সরিয়ে ফেলতে হবে। তিনি আরো বলেন প্রাথমিক ভাবে উপকূলীয় এলাকা থেকে এবং পর্যায়ক্রমে সমগ্র দেশ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিধিদ্ধ করতে হবে। বিশ্ব ঐতিহ্য এশিয়ার ফুঁসফুঁস সুন্দরবনে প্লাস্টিক পলিথিন দূষণ বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান অতিথি মোঃ নূর আলম শেখ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন আসুন প্লাস্টিক দূষণ প্রতিরোধ করি, পরিবেশ সম্মত বিশ্ব গড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd