• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

229

মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টায় পৃথকভাবে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তারা।২১ ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার রক্তঝরা আন্দোলনের স্মারক নয়; এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের সদস্য দেশগুলো দিবসটি পালন করে থাকে। সব দেশের ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানো হয় একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে।কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। তারপর শ্রদ্ধা ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। দুজনেই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীবরতা পালন করেন।এ সময় মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গানটি বাজানো হয়। হৃদয়ছোঁয়া সুরের এই গানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ শ্রদ্ধাবনত এক আবহ তৈরি হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 


প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন।

এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য এবং উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারের শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। তারপর বিএনপি নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

তিন বাহিনীর প্রধানের পর শ্রদ্ধা জানাতে আসেন সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম, এনসিপির হাসনাত আবদুল্লাহ ও জামায়াত জোট থেকে নির্বাচিত সদস্যবৃন্দ।

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ১১ দলীয় জোটের নেতা ও সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের ইসলাম আমির ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জোটের অন্য নেতারা। ছবি: বিটিভির লাইভ থেকে নেওয়া।


বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

কূটনীতিকদের পর শহীদ বেদিতে শ্রদ্ধার ফুল নিবেদন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন; অন্য কমিশনাররা ছিলেন তার সঙ্গে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd