• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে মন্দিরে চুরির ঘটনায় একজন গ্রেফতার, মালামাল উদ্ধার

Reporter Name / ৭০৯ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

266

 

নাইমুল ইসলাম :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন জেরিন চা বাগানের দুর্গা মন্দিরে চুরির ঘটনায় রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিতাই গোয়ালা লিখিত অভিযোগে জানান, গতকাল (১১ আগস্ট) ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে রহমত আলী বাগানের ১নং লাইনের সার্বজনীন দুর্গা মন্দিরে প্রবেশ করে প্রতিমার কাপড়, ককশিটের তৈরী কিছু সামগ্রী ও একটি পর্দা চুরি করে নিয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল অভিযুক্ত রহমত আলীকে শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের প্যারাগন রিসোর্টের সামনে থেকে আটক করে।

পরে তার হেফাজত থেকে চুরি যাওয়া একটি খয়েরী-সাদা রঙের দরজার পর্দা, চারটি লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের তৈরী প্রতিমার তাজ এবং চারটি ফোমের গলার মালা উদ্ধার করা হয়।

এসআই বাবলু কুমার পাল জব্দ তালিকা মূলে মালামালগুলো জব্দ করেন।

এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ (১২ আগস্ট) গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd