• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা

সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

28

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সন্ত্রাসীদের পাসপোর্ট লাগে না, তাদের লাগে হ্যান্ডকাফ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে ভোরে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

হুমায়ুন কবির বলেন, ‘দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের মতো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের আবেদন প্রযোজ্য নয়; বরং প্রচলিত প্রত্যর্পণ চুক্তির আওতায়ই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না। আমরা সহনশীল সরকার এবং মানুষের প্রতি সহনশীলতা দেখাই। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা অবশ্যই নেওয়া হবে।’

নিজ বাসভবনে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘তারা এখন ধাওয়ার মধ্যে আছে। আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে। একটি বিড়ালও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে দৌড় দেয়, কিন্তু এদের অবস্থা এমন হয়েছে যে স্লোগান দিয়েই দৌড় দেয়—পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, দেশের মানুষ ও সরকার তা ভালোভাবেই জানে।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ ভালো পথে এগিয়ে যাচ্ছে। দেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। দেশের এই অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর গাত্রদাহ হচ্ছে, যারা নিজেরাই এখন বিলীন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘৃণা করে।’

এসব কর্মকাণ্ডে সরকার কোনো চাপে পড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা নিজেরাই আতঙ্কিত। তারা কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। আইনের শাসন ব্যবস্থার মধ্যেই এদের জায়গা করে নেওয়া হবে।’

বিদেশে অবস্থানরত অপরাধীদের বিষয়ে তিনি আরও যোগ করেন, ‘প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) ও কঠোর নজরদারির মাধ্যমে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে। যারা মানুষ হত্যা করেছে এবং দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করেছে, আইনের দীর্ঘ হাত তাদের কাউকেই ছাড় দেবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd