• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সবচেয়ে বেশি ম্যাচসেরার রেকর্ডে শীর্ষ পাঁচে সাকিব

Reporter Name / ৪৩০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

191

স্টাফ রিপোর্টার:
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৯৯ উইকেট নিয়ে সিপিএলে অ্যান্টিগাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। রোববার (২৪ আগস্ট) ২ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন সাবেক এই টাইগার অধিনায়ক। এতেই ইতিহাসগড়া মাইলফলক স্পর্শ করেন সাকিব।

সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০ উইকেট পূর্ণ করেন সাকিব। পরে আরও ২ শিকার ধরে তার উইকেটসংখ্যা এখন ৫০২। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। আর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের অনন্য এক ‘ডাবল’ পূরণ করেছেন সাকিব।

এমন দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব। এই নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি পান সাবেক এই টাইগার অধিনায়ক। এতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ছুঁয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে সবমিলিয়ে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডে সাকিবের আগে এখন আছেন কেবল চারজন।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন সাবেক এই ক্যারিবীয়ান ওপেনার। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৪৮৬ ম্যাচে সেরা হয়েছেন ৪৮ বার। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৭১০ টি-টোয়েন্টিতে ৪৭ বার ম্যাচসেরা হয়েছেন। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৫০৬ ম্যাচে সেরার স্বীকৃতি পেয়েছেন ৪৫ বার।

সাকিব ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন ৪৫৭ ম্যাচে। হেলস, পোলার্ড ও ম্যাক্সওয়েলকে ছাপিয়ে যাওয়া সহজ হলেও গেইলকে পেছনে ফেলা বেশ কঠিনই হবে সাকিবের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd