• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল ৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান ১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা সব বয়সীরাই এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই -মাহমুদুর রহমান দিলাওয়ার ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬ রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত: শফিকুর রহমান চাঁদাবাজি মামলায় আটকদের এক সপ্তাহ আটকে রাখা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ‘অসময়ে’ বাণিজ্যমেলা চান না প্রবাসীকল্যাণ মন্ত্রী কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বিএনপির এমপি শিবিরকে হুমকি দেয়, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদেক কায়েম প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

18

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নগরীর সমস্যা ও নাগরিকদের প্রত্যাশা জানতে চান তিনি। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হলে কাঙ্খিত নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, জামায়াত ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। নগরবাসীর কল্যাণকে গুরুত্ব দিয়ে সিলেটকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন এলাকায় কেন্দ্রঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়েও কথা বলেন।

১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ।

বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি হারুন আহমদ ও সুবিদবাজার ইউনিট সভাপতি আল-আমীন প্রমুখ। সভায় উপস্থিত স্থানীয় কয়েকজন সুধী ও সাধারণ মানুষ নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগি সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে যোগদান করেন। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd