• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

সরকার ব্যর্থ হওয়ায় জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি: নাহিদ ইসলাম

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

354

সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৯ জুন) সকালে ঢাকায় এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় নাহিদ বলেন, ‘৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেছে, সরকার কোনো ঘোষণা দেয়নি। এখন এনসিপিই ‘জুলাই সনদ’ প্রকাশ করবে।’

তিনি জানান, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা হবে। ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে। শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা শুনবেন দলের নেতারা।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন, তাদের নির্বাচনের আগেই জনগণকে জানাতে হবে—বিচার প্রক্রিয়া কীভাবে হবে, কোন রোডম্যাপে হবে, সেটির স্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।’

এ সময় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ জানান, ‘সংস্কারের যাত্রা একসময় আশাব্যঞ্জক ছিল, কিন্তু বাস্তবতায় কিছুটা পিছিয়ে পড়েছি।’ তিনি আরও জানান, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসেই ঘোষণাপত্র প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জুলাই পদযাত্রা বাস্তবায়নে সারজিস আলমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এনসিপি নেতারা।

এনসিপির এই ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের ওপর বিকল্প চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার প্রতিক্রিয়ায় ‘জুলাই সনদ’ হতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার অন্যতম দিকনির্দেশক দলিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd