• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

224

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেট, মাজার-মসজিদ ও দোকানকোঠা পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রাসেল আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলাম চকেরবাজার এলাকায় শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন রাসেল। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল চকেরবাজার এলাকার শারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওয়াকফ এস্টেটকে কেন্দ্র করে শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে চকেরবাজারে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাসেলের সঙ্গে অপরপক্ষের বিরোধ তৈরি হয়। এর জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

রাসেলকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুইপক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান ও মোগলাবাজার থানার ওসি মো. এরশাদুল হক ভূঁইয়া হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

এর আগে গত ২১ আগস্ট একই ওয়াকফ এস্টেটের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেনসহ আট পুলিশ সদস্য এবং উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ওই ঘটনার পর দুই পক্ষ ও পুলিশের পক্ষ থেকে মামলা হয়। বিরোধ মীমাংসার চেষ্টা চললেও তা থামেনি; দেড় মাসের ব্যবধানে ফের সংঘর্ষে প্রাণ গেল রাসেলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd