• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬ রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত: শফিকুর রহমান চাঁদাবাজি মামলায় আটকদের এক সপ্তাহ আটকে রাখা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ‘অসময়ে’ বাণিজ্যমেলা চান না প্রবাসীকল্যাণ মন্ত্রী কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বিএনপির এমপি শিবিরকে হুমকি দেয়, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদেক কায়েম প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে আটক ২৬০ গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াড, অংশ নিল ৪০টির বেশি প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থী কোনো চক্রান্তই স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: মন্ত্রী মুক্তাদির মুফাসসিরগণ পথহারা জাতির প্রদর্শক: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অধ্যাপক আব্দুল বাছিতের মৃত্যুতে সিলেট মহানগর জামায়াতের শোক মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান

সিলেটে ‘অসময়ে’ বাণিজ্যমেলা চান না প্রবাসীকল্যাণ মন্ত্রী

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

11

সিলেটে ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী বাণিজ্যমেলা। প্রায় তিন বছর পর সিলেটে এবার বাণ্যিমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে এই বাণিজ্যমেলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরে একটি পক্ষ। তারা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের স্মারকলিপি দিয়ে বাণিজ্যমেলা বন্ধের দাবি জানিয়েছেন।

অপরদিকে, নারী উদ্যোক্তারা বাণিজ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে প্রয়োজনীয় সহায়তা ও নিরাপত্তার আশ্বাস জানিয়েছেন।

মেলা নিয়ে ব্যবসায়ীদের দুই পক্ষে চলমান বিরোধের মধ্যে মেলা নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।

শনিবার বিকেলে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাণিজ্যমেলার প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, অসময়ে বিভিন্ন মেলা-টেলার আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। আমি মনে করি, মেলাকে একটা শৃঙ্খলার মধ্যে, একটা নিয়মের ভেতরে আনা উচিত। এইভাবে না হলে ব্যবসায়ীরা ব্যবসা করতে আগ্রহ ও উৎসাহ হারাবেন। আমি আশা করি বিষয়টি সবাই বিবেচনা করবেন।

শনিবার সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর অভিষেক অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় এমনটি বলেন আরিফুল হক।

সকালে এই অনুষ্ঠানের সূচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে তাতে অংশ নেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। তবে দুই মন্ত্রীর সাক্ষাত হয়নি।

আরিফুল হক বাণিজ্যমেলার প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা জানিয়েছেন, বাণিজ্যমেলা নিয়েই নিজের আপত্তির কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

২য় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত একটি প্রতিনিধির মাধ্যমে সিলেট চেম্বার অব কমার্স গঠন করা হউক। যেভাবে আজকে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ দেখিয়ে দিয়েছে, তারা সিলেট চেম্বার অব কমার্স থেকে কোনো অংশে কম নয়। মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ যদি পারে, তাহলে সিলেট চেম্বার অব কমার্স কেন পারবে না?

তিনি বলেন, সিলেট একটি রাজনৈতিক সম্প্রীতির নগরী। সিলেট একটি ধর্মীয় সম্প্রীতির নগরী। কাজেই এখানে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে কোনো অসুবিধা সৃষ্টি হওয়ার কথা নয়। কোন কোন সেক্টরে কীভাবে সহযোগিতা করলে আপনাদের ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হয়, তা দেখা প্রয়োজন। এখানে অসময়ে মেলা হয়ে ব্যবসায়ীদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমি মনে করি এটাও একটি শৃঙ্খলার ভেতরে নিয়ে আসা উচিত। এভাবে না হলে ব্যবসায়ী ব্যবসা করতে উৎসাহ হারাবে।

এরআগে ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমেলা নিয়ে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, সিলেট অঞ্চলে বিগত তিন বছরে কোনো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ১০ অক্টোবর উদ্বোধনের দিন থেকে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী এ মেলা চলবে।

তিনি জানান, মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন। এর মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd