• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের

সিলেটে ‘জুলাই পদযাত্রা’ জাতীয় নাগরিক পার্টি আসছে শুক্রবার

Reporter Name / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

92

আগামী শুক্রবার সিলেট আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-  ‘জুলাই পদযাত্রা’। ওইদিন বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে। জুলাই পদযাত্রা সফল করতে সিলেটে ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এই রজনৈতিক দলটি। নগরের বিভিন্ন স্থানে করা হচ্ছে পোস্টারিং। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জুলাই অভ্যত্থানের বর্ষপূতিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে এনসিপি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় ২৫ জুলাই সিলেটে আসছে পদযাত্রা।

এদিকে, ঘোষিত পদযাত্রা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার মতবিনিময় সভায় করেন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ।

নগরের একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

সভায় বক্তারা বলেন, ‘২৫ জুলাই সিলেট শহর সাক্ষী থাকবে এক ঐতিহাসিক পদযাত্রার। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেদিন সিলেটে আগমন করবেন, আর তাদের স্বাগত জানাবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই, সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।’

এতে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, ‘সাংগঠনিক শক্তিকে এখন মাঠে নামানোর সময়। ২৫ জুলাইয়ের পদযাত্রা হবে আমাদের একতা, শৃঙ্খলা ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি জেলা ও মহানগর কমিটির সদস্য যেন দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd