• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেটে মসজিদের দানবাক্স চু/রি, এখনও অধরা চো*র*চ*ক্র

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

259

সিলেটে প্রাইভেট কারে করে এসে মহানগরীর একটি মাদরাসার দানবাক্স থেকে টাকা চুরির ঘটনায় এখনও অধরা রয়েছে চোরচক্ররা। পুলিশ বলছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজে প্রাইভেট কারটি দেখা গেলেও ওই গাড়ির নাম্বার কিংবা জড়িত চোরচক্রকে শনাক্ত করা যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে নগরীর ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ফুটেজে দেখা যায়, ভোররাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটে একটি সাদা রঙের প্রাইভেট কার মাদরাসার সামনে এসে থামে। কিছুক্ষণ পর গাড়ি থেকে এক যুবক নেমে আসেন। পরে সাদা টি-শার্ট পরা আরও এক যুবক বের হয়ে দু’জনে মিলে ড্রিল মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা ভাঙেন।

ফুটেজে আরও দেখা যায়, দানবাক্স থেকে কিছু টাকা নেওয়ার পর তারা গাড়িতে উঠে পড়েন। এ সময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে গেলে আবার একজন নেমে এসে দানবাক্সে থাকা বাকি টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে প্রাইভেট কারটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

স্থানীয়রা জানান, ওই রাতে আরও বেশ কয়েকটি মসজিদে একই কায়দায় টাকা চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ এই চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবিও জানিয়েছেন তারা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. মাঈনুল জাকির বলেন, ‘ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরচক্রকে শনাক্তের চেষ্টা চলছে। এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি৷ তবে এই চক্রকে ধরতে আমাদের পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd