• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেটে রাজনীতির ভিন্ন দৃশ্য, প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সৌহার্দ্যের বার্তা

Reporter Name / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

354

সিলেটে রাজনীতির মাঠে দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী ও ইতিবাচক চিত্র। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মুখোমুখি হলেই একে অপরের সাথে কুশল বিনিময়ে জড়িয়ে পড়ছেন। জয়-পরাজয়ের হিসাবের চেয়েও এখানে বড় হয়ে উঠেছে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ ও দলের পরিচয় থাকা সত্ত্বেও সিলেটের রাজনীতিতে এখন শালীনতা ও সহনশীলতার প্রকাশ চোখে পড়ার মতো। নির্বাচনী মাঠে লড়াই থাকলেও ব্যক্তিগত আক্রোশ বা বৈরিতার পরিবর্তে সবাই যেন এক কণ্ঠে বলছেন— “জয় পরাজয় বড় কথা নয়, সবাই মিলে গড়বো সিলেট।”

মঙ্গলবার বেলা ১১টায় সিলেট শহরতলির বিমানবন্দর এলাকার পাঁচ তারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক নির্বাচনী সংলাপে এমন দৃশ্য দেখা যায়। প্রথম আলো ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘সহিংসতা নয়, গড়ি সম্প্রীতির সিলেট’ শীর্ষক এ সংলাপ চলে বেলা ১টা ২২ মিনিট পর্যন্ত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ শুধু নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখছে না, বরং সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। উন্নয়ন ও এলাকার স্বার্থকে প্রাধান্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার এই মানসিকতা সিলেটের রাজনীতিকে নতুন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছে।

নাগরিকরাও আশাবাদী—এই সৌহার্দ্য ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে সিলেট হয়ে উঠবে আরও ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এক জনপদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd