• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

সিলেটে সেনার জালে মা দ ক সম্রাট ‘পলিথিন তবারক’

Reporter Name / ৮১৬ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

433

সিলেটের বিশ্বনাথে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ বহুল আলোচিত মাদক সম্রাট তবারক আলী (৩৭) ওরফে পলিথিন তবারককে গ্রেফতার করেছে  সেনাবাহিনী। তার বিরুদ্ধে খুন, মাদক ও চুরি’সহ বিভিন্ন ধরনের মোট ১৬টি মামলা রয়েছে। তবারক উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে। গত সোমবার বিকেলে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাত ৩টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সেনাবাহিনীর সিলেট জেলা স্টেডিয়াম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল রবিবার রাতে উপজেলার পাঠাকইন গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট খ্যাত তবারক আলীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন আকারের ছোট-বড় ২৭টি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন, ১৬টি চেক বই, তিনটি এটিএম কার্ড ও নগদ ২ লাখ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, গত ৭ জুন বিশ্বনাথ থানায় দায়ের করা মারামারির ৩ নং মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি মাদক মামলায় আড়াই বছরের সাজা ওয়ারেন্ট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd