• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা সিলেটে হাম আক্রান্ত ১৪শ’ ছাড়াল সিলেট নগরীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী আটক প্রাইভেটকারে গাঁজা পাচারকালে তিন মাদক কারবারি আটক সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে হাম আক্রান্ত ১৪শ’ ছাড়াল

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

52

সিলেটে হামে আরো একটি দিন মৃত্যুহীন কেটেছে। তবে শনাক্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় সিলেটে কারো মৃত্যু না হলেও নতুন করে হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৭৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬২৫ জন।

সোমবার (১৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪২৭ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন, মৌলভীবাজারে ১৬০ জন ও সুনামগঞ্জে ৫৪৫ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৭৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে সাতজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন হাম রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৬২৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৩ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৮ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৮ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১০ জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ জন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮৫ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ৮৯ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ১৭ জন ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে কারো মৃত্যু না হলেও ৩২ জন নতুন শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৭৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd