• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চুক্তির পরও লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪ সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের দাপুটে শুরু মহররমের প্রথম দিন আজ, শুরু হিজরি নববর্ষ দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পানের পিক’ ফেলা নিয়ে বিরোধ, কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর

সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

11

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮৪ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৭২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুরা হলো- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের মো. রুমেন মিয়ার ৬ মাস বয়সী ছেলে রাইয়ান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া সুনামগঞ্জের ছাতক উপজেলার আঙুর মিয়ার ৫ মাস বয়সী ছেলে তাউসিফ ইসলাম এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া এলাকার মিনহাজের ৭ মাস বয়সী মেয়ে আমায়রা জান্নাত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ১৭৮ জন, সিলেটে ১০৫ জন, হবিগঞ্জে ২৪ জন (এর মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সিলেটে ৩৩ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৮৪ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৪ জন, উইমেন্স মেডিকেল হাসপাতালে ১ জন, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন চিকিৎসা নিচ্ছেন।

বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ২৫ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ৯ জন এবং সুনামগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd