• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট

সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

8

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির লক্ষ্যে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও চোরাগোপ্তা হামলা শুরু করেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা জুলাই আন্দোলনের যোদ্ধাদের বাড়িতেও হামলা চালাচ্ছে। এই চিহ্নিত মহলের যেকোনো অপতৎপরতা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শক্ত হাতে প্রতিহত করতে হবে।

সিলেট জেলা জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী কথিত নৈরাজ্যের প্রতিবাদ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ নভেম্বর সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিটি সফল করতে দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান জেলা আমীর।

রোববার (২২ নভেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক জরুরি দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, ২৪-এর জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ অপশক্তিকে যেভাবে প্রতিহত করেছিল, ঠিক একইভাবে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ, জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ।

এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd