• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সুপার ওভারে ম্যাচ হারের পরদিনই মিলল বড় সুখবর

Reporter Name / ৪৩৭ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

263

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয়ের স্বাদই সঙ্গী হয় বাংলাদেশের। তবে ম্যাচে রিশাদ হোসেনের পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। এই লেগ স্পিনারসহ একাধিক টাইগার ক্রিকেটার বুধবার (২২ অক্টোবর) আইসিসি থেকে পেয়েছেন সুখবর।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উইন্ডিজ সিরিজে ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন রিশাদ। দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসির হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই টাইগার ক্রিকেটারের। প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নেয়া রিশাদ দ্বিতীয় ম্যাচে নিয়েছেন আরও তিনটি। ২ ম্যাচে ৯ উইকেট নিয়ে আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই লেগ স্পিনার। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।

রিশাদের এই বড় উত্থান ছাড়াও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয় ও সৌম্য সরকারের। বাংলাদেশ অধিনায়ক মিরাজ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৭৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অবস্থান করছেন। বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন তিনি।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে প্রথম ওয়ানডেতে ৫১ রান করা তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন। দলে ফেরা সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে ৮৬ নম্বরে আছেন। মিরাজ ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে আছেন।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষে আছেন শুভমান গিল, ইব্রাহিম জাদরান ও রোহিত শর্মা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে আছেন যথাক্রমে রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানার। আজমতউল্লাহ ওমরজাই, সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd